এস, কে অজিবর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
আজ ৩০ জুন(বৃহস্পতিবার) সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা তহবিল থেকে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবীশহর বালিকা বিদ্যালয় ও চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের ছাত্র/ ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতারন করেন। ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোঃ মোনায়েম হোসেন। ৫ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোঃ আসমাতুল্লাহ মেম্বর, ৪ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোঃ মিজানুর রহমান। সংরক্ষিত ৪.৫ ও৬ নং ওয়ার্ডের ইউ/পি সদস্যা মিসেস খাদিজা পারভীন কনা, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুর রহমান রব, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার রায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষর্থী বৃন্দ।
