ঢাকাThursday , 30 June 2022
  • অন্যান্য

মন খারাপের কারণ জানাতে জবির সেই শিক্ষার্থীকে নোটিশ

Link Copied!

 উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। মন খারাপের কারণ জানাতে ওই শিক্ষার্থীকে প্রশাসন থেকে নোটিশটি পাঠানো হয়েছে। আগামী ৪ জুলাইয়ের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “তাকে কারণ দর্শাতে হবে। সে অপরাধ করেছে চারটি। প্রথমত, খাতা চুরি করেছে, তারপর শিক্ষকের স্বাক্ষর করার জায়গায় স্বাক্ষর করেছে, নম্বর বসিয়েছে। এরপর সেটি ফেসবুকে ছেড়ে দিয়েছে।” এর আগে, গত বৃহস্পতিবার ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। উত্তরপত্রে ওই শিক্ষার্থী লেখেন, ‘‘স্যার আজকে আমার মন ভালো নেই’’। ফেসবুকে ছড়িয়ে পড়া এ ছবি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও হাস্যরস সৃষ্টি করলে প্রশাসন তৎপর হয়। এর আগে গত রবিবার ওই শিক্ষার্থীর কাছ থেকে লিখিত বক্তব্য নেয় ইংরেজি বিভাগ। পরে তা বিভাগ কর্তৃপক্ষ প্রক্টর দফতরে পাঠায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।