ঢাকাThursday , 30 June 2022
  • অন্যান্য

সাতক্ষীরায় কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা

Link Copied!

 এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১ টায় সদরে বৈকারী ইউনিয়নের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু’র সভাপতিত্বে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জামাল উদ্দিন, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহীন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার দাতা সদস্য মো. নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. আজিজুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মোছা. তাছলিমা খাতুন, কাথন্ডা মসজিদের ইমাম অহিদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভায় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে নব-গঠিত কমিটির সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলুকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- নব-গঠিত কমিটি অনুমোদন প্রসঙ্গ, মাদ্রাসার ৪ জন শিক্ষক ও ২জন কর্মচারীর টাইম স্কেল প্রসঙ্গ ও নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে বরণ। এসময় দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষ, শিক্ষক, দাতা সদস্য ও অভিভাবক বৃন্দ শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং মাদ্রাসা ভবন উন্নয়নের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।