ঢাকাThursday , 30 June 2022
  • অন্যান্য

ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা৷কর্মশালা অনুষ্ঠিত।

Link Copied!

সাকিব জাহান (মিশু) নীলফামারী জেলা প্রতিনিধি
ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার(৩০জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক শরীফ উদ্দিন,তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায়। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান, নীলফামারী মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলামসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন জনপ্রতিনিধি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।