মোঃ মোখলেছুর রহমান জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম বন্যার ধবল কাঠে উঠতে না উঠতেই কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে সদর উপজেলার ধরলা সেতু পয়েন্টে বিপৎসীমার তিন সেন্টিমিটার। এছাড়া পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি। ফলে এসব নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চলে আবারও বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ১৪ নং কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ জানান আজ সকাল এবং রাত যেভাবে নাগেশ্বরী উপজেলায় বহমান দুধকুমর ও ব্রহ্মপুত্র পানি বৃদ্ধি পাচ্ছে তাতে -নাগেশ্বরী উপজেলা সদর সহ পুর্বদুধকুমর পাড়ের সকল ইউনিয়নের বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েগলো –এমতবস্থায় সরকারি বেসরকারি পর্যায়ের সকল কর্ণধার সহ -সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ এবং সকল শ্রেনীর নাগরিকদের সবিনয় বিনীত অনুরোধ করেছে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আাসার জন্য। তিনি আরো জানান –শুধুমাত্র সিলেট নয় হামার কুড়িগ্রামের অবস্থাও খুবই খারাপ।নাগেশ্বরী উপজেলা বাসিন্দার মোঃ আব্দুল হামিদ জানান বন্যা কবল আমার কাঠে না উঠতেই আবারো বন্যা পানি বৃদ্ধি পাচ্ছে এতে করে আমাদের অনেক ক্ষতি হয়েছে । সরকারের কাছে আবেদন সরকার আমাদের পাশে এসে দাঁড়াবেন।
