ঢাকাThursday , 30 June 2022
  • অন্যান্য

যশোরে এসইআইপি প্রকল্পের অধীনে কর্মশালা

Link Copied!

মোঃ মোশারেফ হোসেন মনা যশোর জেলার প্রতিনিধিঃ
যশোরে এসইআইপি প্রকল্পের অধীনে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শেষ হয়েছে। প্রশিক্ষণ, উপস্থাপনা এবং বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠান শেষে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলম ভূঁইয়া অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এ অনুষ্ঠানে ইউসিবি এর পক্ষে এসভিপি ও এসএমই বিভাগ প্রধান মহসিনুর রহমান, ইউসিবির খুলনা ও ফরিদপুর অঞ্চলের প্রধান ফকির আকতারুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির অতিরিক্ত পরিচালক আরিফুজ্জামান, যুগ্ম পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল উপস্থিত ছিলেন। বিশ্ব এসএমই দিবস ২০২২ উদযাপনের মাধ্যমে ২৭ জুন এই কর্মসূচি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।