ঢাকাWednesday , 29 June 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

Link Copied!

রহিমা খাতুন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ নিয়ামতপুরে উপজেলা আইন শৃংখলা, মাদক নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাংবাদিক প্রমূখ। আইন শৃংখলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।