ঢাকাWednesday , 29 June 2022
  • অন্যান্য

যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ

Link Copied!

মনা,যশোর জেলার প্রতিনিধিঃ

যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত ১৫টি ইউনিয়নে কমিটি গঠনের লক্ষে তথ্য উপাত্ত ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের লালদীঘির পাড় দলীয় কার্যালয়ে সদস্য ফরম বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি’র সম্মানিত আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজু আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল প্রমুখ। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি নুর-উন-নবী, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জি এম সামাদ, তোফাজ্জেল হোসেন, আবু মুসা সুমন, আব্দুস সালাম, আনিসুর রহমান, সোহরাব হোসেন, সবুজ হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।