ঢাকাWednesday , 29 June 2022
  • অন্যান্য

নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ আটক-২

Link Copied!

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার(২৯জুন) রাতে দপদপিয়ার চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমানের নেতৃত্ব চেকপোস্ট বসানো হয়। এসময় গোপালগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালালে তাদের কাছে মাদকদ্রব্যগুলো পাওয়া যায়। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার আবু তালেব মোল্লার পুত্র মো. নাইম মোল্লা(২৩) ও একই গ্রামের মৃত মজিবর খানের পুত্র মো. ইরাজ খান(৩৯)। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের ঝালকাঠি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।