ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ১৩তম বার্ষিক সাধারণ সভা নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তারুণ্যের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. নাজমুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফয়সাল মাহমুদ নয়ন এবং তাপস্বী রাবেয়া। এর আগে, অনুষ্ঠানে সুবাসিত সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে তারুণ্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘তারুণ্য’। রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সচেতনামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের আর্থিক সহায়তা, ফ্রি ব্লাড টেস্ট, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশিপ, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এর মধ্যে উল্লেখযোগ্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
