ঢাকাTuesday , 28 June 2022
  • অন্যান্য

কুুড়িগ্রামে ২য় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় রনি নামের ১ যুবক আটক 

admin
June 28, 2022 11:58 pm
Link Copied!

মোঃ মোখলেছুর রহমান
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় ২য় শ্রেণীর ছাত্রীকে
ফুসলিয়ে শারীরিক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টায় রনি (২৫) নামের এক বখাটে যুবক ।পরে যুবককে
গণধোলাইয়ে দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় মানুষ ।

মঙ্গলবার (২৮ জুন) বিকাল তিনটায় ২নং হলোখানা ইউনিয়নের হেমেরকুটি মাস্টারের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বখাটে যুবক কুড়িগ্রাম পৌরসভার মুন্সীপাড়া (মরাকাটা) গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার নাতি রনি (৩৫)। রনি তার নানার বাড়ি থেকেই বড় হয়েছে। তার বাবা-মার সাথে রনি কোন সম্পর্ক নেই।
সরজমিনে তথ্য সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল তিন-টার দিকে কোচিং করার জন্য ভুক্তভুগী স্কুল ছাত্রী তার কয়েকজন বান্ধবীকে নিয়ে কোচিং এ যায়। সময়ের আগে কোচিং যাওয়ায় কোচিং এ কোন শিক্ষক ছিলনা। কোচিং এর দরজা তালাবদ্ধ ছিল, কিন্তু জানালা খোলা ছিল। এদিকে খোলা জানালা দিয়ে কোচিং এর ভিতরে ডুকে থাকা রনি নামের বখাটে ছেলে ভুক্তভুগী ছাত্রীকে শ্রেণি কক্ষের ভিতরে বইয়ের ব্যাগ রাখার কথা বলে ।ফুসলিয়ে রুমের ভিতরে নিয়ে তাকে শারীরিক ভাবে শ্লীলতাহানি ও জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভুগী কাঁদতে শুরু করে। এরমধ্যে তার সাথে থাকা বান্ধবী দৌড়ে এসে বিষয়টি তার বাবাকে জানায়। স্কুল ছাত্রীর অভিভাবক এর উপস্থিতি টের পেয়ে বখাটে রনি ঘটনা স্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিষয়টি কয়েকজনের নজরে পড়ায় তারা এসে রনিকে আটক করে ঘিরে ফেলে। পরে ওই স্কুল ছাত্রীর কাছ থেকে ঘটনা জেনে বখাটে রনিকে ধরে গণধূলাই দিয়ে পুলিশে হেফাজতে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার বলেন, বিষয়টি শ্লীলতা হানির ঘটনা। এ ঘটনায় ওই ভুক্তভুগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।