ঢাকাTuesday , 28 June 2022
  • অন্যান্য

ইবির অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশ

Link Copied!

 ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফ মোল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ প্রমুখ। ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৮ তে অংশ নেয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৭ তে অংশ নেয়া ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৮ জন এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৮ তে অংশ নেয়া ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।