ঢাকাTuesday , 28 June 2022
  • অন্যান্য

ঝালকাঠিতে ৬৮০পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Link Copied!

 রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে ইয়াবাসহ জাকিরুল ইসলাম মারুফ মুন্সী নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ। (২৮ জুন) মঙ্গলবার সকালে কাঁঠালিয়া থানা পুলিশ সাংবাদিকদের জানান, উপজেলার আমুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামের মালেকের চায়ের দোকানের সামনে মোঃ জাকিরুল ইসলাম মারুফ মুন্সী (৩৯) কে ঘোরা-ফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশ কৌশলে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মারুফ মুন্সীর সহযোগী সোহেল মুন্সী পালিয়ে যায়। জাকিরুল ইসলাম মারুফ মুন্সী আমুয়া ইউয়িনের ২নং ওয়ার্ড আমুয়া গ্রামের বাসিন্দা। সে জহিরুল ইসলামের পুত্র। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানার এসআই মাহমুদুল হক মিল্টন একদল পুলিশ নিয়ে বাঁশবুনিয়ায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মারুফ মুন্সীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮/৩৬ (১), ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং ০৮, তারিখঃ ২৮ জুলাই-২২। তাকে ঝালকাঠি জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সোহেল মুন্সীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।