ঢাকাTuesday , 28 June 2022
  • অন্যান্য

বেনাপোলে ৫টি বাংলাদেশি পাসপোর্ট সহ ভারতীয় নাগরিক আটক

Link Copied!

 মনা, যশোর জেলার প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিদেশি ভিসা লাগানো ৫টি বাংলাদেশি পাসপোর্ট সহ ইউসুফ আলী শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরস। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় থ্রিপিস ও কসমেটিক্স উদ্ধার করা হয়। আটক ইউসুফ আলী শেখ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার বাষান পোতা গ্রামের আমিন শেখের ছেলে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তি, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়। পরে, তাকে তল্লাশি করে তার সাথে থাকা ২ টি ব্যাগের ভিতরে ৫ টি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল সামগ্রীসহ পাওয়া যায়। আটক ভারতীয় নাগরিককে পাসপোর্ট ও ভারতীয় পণ্য সহ বেনাপোল পোর্ট থানায় করা হয়েছে বলে জানান বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।