ঢাকাTuesday , 28 June 2022
  • অন্যান্য

ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি সভাপতি সাইমুম সাধারণ সম্পাদক মোস্তাফিজ

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিক সাইমুম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ১৪০ নং কক্ষে নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধিত বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান আগামী (১)বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। এর আগে, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি প্রবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।