ঢাকাTuesday , 28 June 2022
  • অন্যান্য

ইবি’র রোভার স্কাউটের নবীনবরণ ও প্রবীন বিদায় সংবর্ধনা

Link Copied!

 কুষ্টিয়া প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে নবীন বরণ ও প্রবীণ বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১২ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়নের( টিএসসিসি) ৩য় তলার করিডোরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড.রুহুল কে এম সালেহ, আর এস এল অধ্যাপক ড. মো: কামরুল হাসান, অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট ও ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হ আজাদ, ইউনিট কাউন্সিল সাধারণ সম্পাদক মুসা হাশেমী এবং রোভার স্কাউট সদস্যবৃন্দ। ইবি রোভার স্কাউট গ্রুপের আর. এস. এল অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবার কোনো রোভার ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এটি অত্যন্ত আনন্দের এবং ইবি রোভার স্কাউট গ্রুপ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। ওয়ালিউল্লাহ প্রমাণ করেছে, ইবির রোভাররা এখন অনেক এগিয়ে। রোভারদের এমন সাফল্যের ধারাবাহিতা অব্যাহত থাকুক এটাই কামনা করি। সকল নবীন সদস্যদের জন্য রইলো শুভকামনা। এর আগে, রোভার স্কাউট গ্রুপের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রবীনদের ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ বছর উদয়ীমান ৩ জন এবং বিশেষ আবদানের জন্য ২ জন রোভার সদস্যকে পুরস্কারে ভূষিত করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যামে অনুষ্ঠান শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।