নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনা ও সাভারের আশুলিয়ার শিক্ষক উৎপল কুমার সরকার কে হত্যা করায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নওগাঁ কর্তৃক এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ শহরের মুক্তির মোড়ে, মঙ্গলবার সাড়ে ১১ দিকে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষককে-লাঞ্ছনা সহ হত্যা করা হচ্ছে,এটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক, সাভারে আশুলিয়ার শিক্ষক উৎপল কুমার সরকার কে হত্যা করা হয়, এভাবে শিক্ষকদের ওপর লাঞ্ছনা ও হত্যা হতে থাকলে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে সরকারকে হত্যা কারীদের সঠিক বিচার এর আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আরো বলেন, শিক্ষাখাতে প্রতিবছর পর্যাপ্ত বরাদ্দ থাকলেও শিক্ষকদের প্রতি নানান ভাবে লাঞ্চনা ও নায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, শিক্ষকদের প্রতি সরকারের সু-দৃষ্টি দেওয়া উচিত, তাছাড়া শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে জাতিকে উন্নত করা সম্ভব নয়, শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হলে শিক্ষকদের প্রতি সরকারের সদয় দৃষ্টি দিয়ে হত্যাকারীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
