ঢাকাTuesday , 28 June 2022
  • অন্যান্য

টিসিবির জরুরী পণ্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে চন্দননগরে বিতরণ সম্পূর্ণ।

Link Copied!

 নওগাঁর নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চন্দননগরে টিসিবির পণ্য বিতরণ সম্পূর্ণ হয়েছে। ওয়ার্ড ভাগ করে দেওয়ায় টিসিবির পণ্য নিতে মানুষের তেমন দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়নি। আগেই জানানো হয়েছে, উক্ত ইউনিয়নে ২ হাজার ৭ শত ২২ জনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কর্তৃক মেসার্স মন্ডল ট্রেডাসের ডিলারশীপেৃ জরুরী পণ্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে। টিসিবি পণ্যের মধ্যে ছিল প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার যার মূল্য ২২০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬৫ টাকা মূল্যে ২ কেজি মশুর ডাল ১৩০ টাকায় ১ কেজি চিনি যার মূল্য ৫৫ টাকা করে টিসিবি পণ্যের নির্ধারিত মোট মূল্য ছিল ৪০৫ টাকা। বামইন স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য ক্রয় করতে (২৬ ও ২৭ জুন) এ মানুষের কোনো ভিড় ছিল না। দুই দিনই সকাল ১০ থেকে ৫ পর্যন্ত বিক্রয় চলে তবে ২৭ জুন সোমবার সন্ধ্যা ৬ পর্যন্ত বিক্রি করা হয় বলে জানা যায়। জানতে চাইলে ডিলারশীপের মালিক শংকর মন্ডল বলেন, ২নং চন্দননগর ইউনিয়নের ২ হাজার ৭ শত ২২ জনকে ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগীদের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হয়। প্রথম ও দ্বিতীয় দুই দিনই কোনো রকমের কেউ হয়রানির শিকার হয়নি বলে জানান ডিলারশীপের মালিক। প্রথম দিন ২৬ জুন রবিবারে ২নং বামইন স্কুল এন্ড কলেজ মাঠে বেলা প্রায় ১০ টার দিকে ২নং চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি টিসিবির পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন। টিসিবি পণ্য বিতরণ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার এটিইও আঃ হান্নান ও ইউপি সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।