এস এস সালেকুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সান্তাহার থেকে পার্শ্ববর্তী জেলা শহর বগুড়া যাতায়াত সড়কের কালভার্ট হঠাৎ করে ডেবে যায়, গত শুক্রবার সকালে হঠাৎ করে কালভার্টটি দেবে যায় বলে জানা গেছে এছাড়া কালভার্টের (গ্যাডারও) ভেঙে গেছে, এতে করে ওই সড়কের যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আশঙ্কা নিয়ে চলছে ছোট ছোট যানবাহন গুলো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই সড়ক দিয়ে চলাচলরত ভারী যানবাহন গুলো ভিন্ন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে তাই কালভার্টটি পুরোপুরি ভেঙে যাওয়ার আগেই প্রাথমিকভাবে বেইলি ব্রিজ নির্মাণ ও দ্রুত কাজ সংস্কারের দাবি করছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায় সান্তাহার পশ্চিম ঢাকা রোড, নামক স্থানের কালভার্টটি শুক্রবার সকালে হঠাৎ করে ডেবে যায়, ফলে এ দিন দুপুরের পর থেকে কালভার্টটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয় শুধুমাত্র মোটরসাইকেল, সিএনজি, রিক্সা, অটো চার্জার সহ ছোট যানবাহন চলাচল করছে এই কালভার্টের উপর দিয়ে, এ কারণে ভারী যান চলাচল করছে দীর্ঘ পথ ঘুরে বিকল্প পথ দিয়ে ফলে দূর্ভোগে পড়েছে যাত্রী সহ ভারী যানবাহন গুলো, ট্রাকচালক আলামীন বলেন, কালভার্ট ডেবে যাওয়ার কারণে দীর্ঘ পথ ঘুরে বিকল্প পথ দিয়ে আমাদের যেতে হচ্ছে যা সময় অনেক লাগছে, নওগাঁ সান্তাহার রোড দিয়ে চলাচল করা সিএনজি চালক রাসেল বলেন, আমরা এই কালভার্টের উপর দিয়ে বিপজ্জনকভাবে চলাচল করছি যে কোন সময়ে কালভার্টটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী (এসডিই) রাফিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, কালভার্টের বিষয়টি তিনি জানেন দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, কালভার্টটি দেবে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
