ঢাকাMonday , 27 June 2022
  • অন্যান্য

শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

 মনা,যশোর জেলার প্রতিনিধিঃ
“উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শার্শায় স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের সচেতনতায় বাল্যবিবাহ, ইভটিজিং সহ শারীরিক ও মানুষিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিকনির্দেশনা মূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা। সোমবার (২৭ জুন)সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থা সহায়তা প্রকল্প( ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে দিন ব্যাপি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) শার্শা উপজেলা শাখার আয়োজনে উপজেলার বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা আবু বিল্লাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নায়ারণ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন,পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।