মনা, যশোর জেলার প্রতিনিধিঃ
যশোরে পূর্ব শক্রতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে । আহত হয়েছে ঋষিপাড়ার কালীদাসের ছেলে প্রান্ত দাস। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে নিজ বাড়ির সামনে। আহতের স্বজনেরা জানান, প্রান্ত বাড়ির সামনেই অবস্থান করছিলেন । এসমন সময় সন্ত্রাসীরা এসে আতর্কিত ভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, প্রান্তের পায়ের ছুরিকাঘাত করা হয়। রক্তক্ষরণ হয়েছে। তবে, সে আশঙ্কামুক্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
