ঢাকাMonday , 27 June 2022
  • অন্যান্য

আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার

নওগাঁর নিয়ামতপুরে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, এলজিইডি ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সহ সভাপতি রুহুল আমিন, অর্থ সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য নাজমুল হক, জাকির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।