মোঃ খলিলুর রহমান , কুস্টিয়া জেলা প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) আবাসিক হল সমূহ বন্ধের নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই সকাল ১০টার মধ্যে ইবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৭জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৬ জুলাই শনিবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আগামী ৩০ জুন বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২ জুলাই শনিবার সকাল ১০টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করার জন্য বলা হয়েছে এবং আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
