ঢাকাSunday , 26 June 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে মাদক দ্রব্যের অপব্যবহার উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

Link Copied!

 

 নওগাঁর নিয়ামতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ। আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।