মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার,
নওগাঁর নিয়ামতপুরে ছাত্রলীগের ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সরকার কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি অভিষেক মজুমদার বিশাল, রায়হান কবির রাজু, অজিত কুমার মুন্ডা, সদস্য মাহাদী হাসান পায়েল সহ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ও কলেজ কমিটির সদস্যবৃন্দ। আলোচনা সভায় ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
