ঢাকাSunday , 26 June 2022
  • অন্যান্য

ইবিতে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মারুফ-তানভীর

Link Copied!

মোঃ খলিলুর রহমান , কুস্টিয়া জেলা প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ জুন) উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ অনুমোদনক্রমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি ইমন হোসেন, রেবেকা সুলতানা, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাব্বির রহমান ,তানভীর আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক সারুফ ইসলাম, বলাই মন্ডল, সাপ্রতিভ ইসলাম, তানিম আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিদয় হোসেন,মোঃ সাইমুর রহমান মৃধা, দপ্তর সম্পাদক আলামিন হোসেন, অর্থ সম্পাদক আল ফারিজ রুদ্র,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ সিফাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোতাম্মিম আলম খোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক রিপন মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির তুহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আদনান ফিরদাউস, মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, কার্যনির্বাহী সদস্য এস এম আবুল বাশার, নিশাত করিম ঈশা সোহেল মিয়া, রাজিব মিয়া, শিমুল রুদ্র, তৌহিদুল করিম আদিত্য, ফয়সাল চৌধুরি, রানা আহমেদ ও রাকিব হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।