ঢাকাSunday , 26 June 2022
  • অন্যান্য

সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ১২বোতল ফেনসিডিল ও ০১ কেজি গাঁজা সহ ০২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি’

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজিব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব স, ম, কাইয়ুম এর নেতৃত্বে ইং-২৫/০৬/২০২২ তারিখ অত্র থানাধীন লাবসা বাইপাস ও কুশখালী হইতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া থানার এসআই/তন্ময় কুমার বসু ও এএসআই/আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১২ বোতল ফেনসিডিল সহ ০১ জন ও ০১ কেজি গাঁজা সহ ০১ জন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরূদ্ধে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।