মনা,যশোর জেলার প্রতিনিধিঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুন) সকাল ১১ শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নায়ারণ চন্দ্র পাল এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,পল্লী উন্নয়ন কর্মকতা বিল্লাল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান,বিজিবির সদস্যরা, শার্শা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান,দ্যা বাংলাদেশ টুডে পত্রিকা শার্শা প্রতিনিধি আশরাফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
