ঢাকাSunday , 26 June 2022
  • অন্যান্য

 

 আজ (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরামের আয়োজনে ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এবং ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানসমূহকে সামনে রেখে মাদকবিরোধী র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। তিনি বলেন,মাদক বিষয়টি এমন, এটি যত পুরাতন হয় ততই এর প্রতি আকর্ষণ বাড়তে থাকে৷ এক সময় নিজের এবং পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এজন্য আমরা সবাইকে সচেতন করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী ফোরামের প্রধান উপদেষ্টা ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমাদের ক্যাম্পাস আমাদের বেড়ে ওঠার জায়গা। এখানে শিক্ষার্থীরা সুস্থ সংস্কৃতি চর্চা করবে,গবেষণায় যুক্ত হবে ৷ সেই সাথে মাদককে না বলতে শিখবে। তারই ধারাবাহিকতায় আজকের এই র্যালিতে আমরা হাজির হয়েছি। আগামী দিনগুলোতে আমাদের এই মাদক বিরোধী সমাবেশ আরো ভালো এবং সুন্দর হবে। সকল শিক্ষার্থীকে আমরা আমাদের এই পতাকা তলে নিয়ে ক্যাম্পাসকে মাদক মুক্ত রাখবো, আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। র‌্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।