ঢাকাSunday , 26 June 2022
  • অন্যান্য

বাগআঁচড়ায় “গৌরবময় স্বপ্নের পদ্মা সেতুর” উদ্বোধন উদযাপন

Link Copied!

 যশোর জেলার প্রতিনিধিঃ

যশোর শার্শায় সকল শ্রেণি-পেশার মানুষের বিপুল অংশগ্রহণ ও উজ্জীবিত জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে সিমান্ত  শহর বাগআঁচড়ায় বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আজ (২৫ই জুন শনিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের জাতীয় অনুষ্ঠানমালা বাগআঁচড়া বাজারে  বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে বাগআঁচড়ায় নানা রঙের বেলুন উড়িয়ে এবং বিভিন্ন রং দিয়ে খেলা করে মুহুর্তটি উদযাপন করা হয়। বাগআঁচড়া বাজার অনুষ্ঠানস্থলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য সভা মঞ্চে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্জিনিয়ার আবুল কালাম, ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেম্বার নাসির উদ্দিন, সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ কৃষকলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উদ্বোধনী আনন্দ উৎসব মেতে ওঠেন। এ সময় বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সদস্য ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সিমান্ত শহর  সংলগ্ন এলাকা গুলোতে রঙিন পতাকা, ব্যানার, ফেস্টুন দ্বারা সুসজ্জিত করা হয়। সরকারি-বেসরকারি ভবনে বর্ণিল আলোকসজ্জা করা হয়। আওয়ামী লীগ  কার্যালয়ের সামনে এল-ই-ডি স্ক্রিনে পদ্মা সেতুকে উপজীব্য করে নির্মিত বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।