ঢাকাSunday , 26 June 2022
  • অন্যান্য

নওগাঁয়, পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে আতশবাজি উৎসব অনুষ্ঠিত

Link Copied!

 নওগাঁর মুক্তির মোড়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নানান আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী নানান উৎসব কর্মসূচি পালিত হয়। সন্ধ্যায় নওগাঁ এটিএম মাঠে আতশবাজি উৎসবের আয়োজন করা হয়। এতে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং বক্তারা তাদের বক্তৃতায় বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির গৌরব, বাঙালি জাতির প্রতীক। পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গিয়েছে। এ আনন্দে আমরা আনন্দিত হয়ে নওগাঁবাসী আনন্দ উৎসবে মেতে উঠেছি। আতশবাজি উৎসব শেষে নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, পাশাপাশি চলোনা হারিয়ে যাই জাজিরার পান্তে, নানান গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় । বাংলাদেশের হাজারো মানুষের ঢল নামে পদ্মা সেতুর শুভ উদ্বোধন এর আনন্দে, মেতে উঠেছে নওগাঁ বাসীও। সকল স্তরের মানুষ আনন্দে নেচে গেয়ে পদ্মা সেতুর আনন্দ উপভোগ করেন। নওগাঁ বাসীকে আনন্দে মাতাতে অনুষ্ঠানটি বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক জগতের ক্লোজআপ ওয়ান এর শিল্পী আতিক থাকছেন নানান গান নিয়ে। এ সময়ে অনুষ্ঠানে আসা সাধারণ মানুষেরা বলেন, আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। একই সাথে ধন্যবাদ জানাই নওগাঁ জেলা প্রশাসনকে এত সুন্দর আয়োজন করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।