ঢাকাSunday , 26 June 2022
  • অন্যান্য

যশোর জেলা পুলিশের আয়োজনে পথসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

 যশোর জেলার প্রতিনিধিঃ

স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে যশোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমাজের সকল পেশাজীবি মানুষের উপস্থিতিতে শনিবার বিকালে পথসভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রলয় কুমার জোয়ারদার, পুলিশ সুপার তার বক্তব্যে শুরুতে বলেন, আজকের দিনটি হলো আমাদের আনন্দের দিন। আর এই আনন্দঘন মুহুর্তটি সকলের সাথে ভাগা-ভাগি করে নিতেই জেলা পুলিশের এই আয়োজনে। তিনি বলেন, আমরা বাঙালি জাতি যে পারি সেটা সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দেখিয়েছিলেন এবং তারই যোগ্য উত্তরসূরী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার একক প্রচেষ্টা ও সাহসিকতায় আজকের এই পদ্মা সেতু বাস্তবায়ন করে দেখিয়েছেন। অনুষ্ঠানে আরো স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী-লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, যশোর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, নির্বাচিত প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ, জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ সহ সমাজের সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।