উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
আমার টাকায় আমার সেতু, বাংলাদেশর পদ্মা সেতু”-এ স্লোগান নিয়ে আগামী (২৫ শে জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরিশালের উজিরপুর মডেল থানার পুলিশের উদ্যোগে র্যালি হয়েছে। শনিবার সকাল ১০ টায় থানা থেকে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয় । সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মো.রহমত উল্লাহ প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিটির নের্তৃত্ব দেন। র্যালিতে সভাপতিত্ব করেন উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিন উদ্দীন আরো উপস্থিত ছিলেন এস, আই কমল, সুদেব, সরোয়ার, বেল্লাল প্রমূখ। সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মো. রহমত উল্লাহ বলেন, পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গ বাসীর জন্য উপহারস্বরূপ,আমরা সকলেই আনন্দিত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
