ঢাকাSaturday , 25 June 2022
  • অন্যান্য

স্বপ্নের পদ্মা সেতুর সফল বাস্তবায়ন।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

অদ্য-২৫/০৬/২০২২খ্রিঃ তারিখে স্বপ্নের পদ্মা সেতুর সফল বাস্তবায়ন উপলক্ষ্যে পুলিশ লাইন্স, সাতক্ষীরা ড্রিল সেড প্রাঙ্গণে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ) মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ফেস্টুন ও বেলুন উত্তোলণ, স্বপ্নের পদ্মা সেতুর সফল বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে প্রাণঢালা অভিনন্দন ও কেক কাঁটা অনুষ্ঠান, স্বপ্নের পদ্মা সেতুর উপর রচিত ভিডিও ক্লিপস বড় পর্দায় পরিবেশন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক সভাপতি মহোদয়ের বক্তব্য ও প্রীতিভোজ অনুষ্ঠান পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।