ঢাকাSaturday , 25 June 2022
  • অন্যান্য

পদ্মা সেতু নির্মাণ-শেখ হাসিনার অবদান’ স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা।

Link Copied!

 

এস.কে অজিবর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

আজ ২৫ জুন (শনিবার) দক্ষিণ বাংলার স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে এবং তত্ত্বাবধায়নে
এক আনন্দ শোভাযাত্রা বের হয়‌। সকাল ৯ টায় আনন্দ শোভাযাত্রা টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় বিভিন্ন রং এর ফেস্টুন,গেঞ্জি সকলের গাঁয়ে দৃশ্যমান দেখা যায়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সার্বিক আয়োজনে এই আনন্দ শোভাযাত্রায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। পদ্মা সেতু উদ্বোধনে দক্ষিণ বাংলার ২১ জেলার অর্থনীতির চাকা সচল হবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।