ঢাকাSaturday , 25 June 2022
  • অন্যান্য

“আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু” স্লোগানে নিয়ামতপুরে আনন্দ শোভাযাত্রা। “

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার

আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধণ্য” স্লোগানে মুখরিত হয়ে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শনিবার (২৫জুন) সকাল ১১ ঘটিকায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়ে আলোচনা সভা মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, কামাল উদ্দিন সরকার, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, সালেহ আহম্মেদ সজল, সেলিম রেজা রিপন, আব্দুর রশিদ পটুসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান প্রমূখ এবং আনন্দ শোভাযাত্রায় সকল শ্রেণির মানুষের অংশ গ্রহণে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে। এর আগে সকাল সাড়ে ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও ইউএনও আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।