ঢাকাSaturday , 25 June 2022
  • অন্যান্য

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা।

Link Copied!

মঞ্জুর লিটন (নির্বাহী ও বার্তা সম্পাদক)
আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু ।এই শ্লোগানকে সামনে রেখে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারা বাংলাদেশের আনন্দের ভাগীদার আগৈলঝাড়া থানা পুলিশের পক্ষ থেকে এক  আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জনাব মাজহারুল ইসলাম সুমন সাহেবের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদক্ষিণ শেষে থানার গোল ঘরের সামনের শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন থানা সেকেন্ড অফিসার চৌকস পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক জনাব মনিরুজ্জামান, চৌকস পুলিশ কর্মকর্তা এস আই আলী হোসেন, এসআই মিজানুর রহমান,  এএসআই সোহাগ, এএসআই রফিকুল ইসলাম, এএসআই গৌরাঙ্গ, এএস আই মিতা সেন। এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্য আনন্দ শোভাযাত্রা উপস্থিত ছিলেন। আনন্দ শোভাযাত্রা শেষে থানার পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।