ঢাকাFriday , 24 June 2022
  • অন্যান্য

জনপ্রিয় নিউজ পোর্টাল “নিউজ টাইম বিডি” এর ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত।

Link Copied!

 আব্দুর রহিম, খুলনা ব্যুরো:
বর্তমান সময়ে জনপ্রিয় ও জনবহুল নিউজপোর্টাল নিউজ টাইম বিডি’র সার্বিক আয়োজনে এবং তত্ত্বাবধানে (২৪ জুন) শুক্রবার রাত ৯ ঘটিকায় উক্ত নিউজ পোর্টালের সকল স্তরের সাংবাদিকদের নিয়ে পত্রিকার মানউন্নয়ন বিষয়ক এক জরুরী ভার্চুয়াল মিটিং “নিউজ টাইম বিডি’র নির্বাহী ও বার্তা সম্পাদক মঞ্জুর লিটন-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল মিটিং-এ প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন-নিউজ টাইম বিডি’র সম্পাদক ও প্রকাশক জনাব.হাসান হাওলাদার। এ সময় পত্রিকার মান উন্নয়নে প্রতিনিধিরা বিভিন্ন পরামর্শ দেন। উক্ত জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন মনা , খুলনা ব্যুরো প্রধান এবং জাতীয় পত্রিকা দৈনিক ‘আমাদের অর্থনীতি’ প্রতিনিধি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি এসকে অজিবর রহমান, চিফ স্টাফ রিপোর্টার ইতি দত্ত, বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার নাজমুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রহিম আলী, নীলফামারী জেলা প্রতিনিধি সাকিব জাহান মিশু, জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক জিহাদ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি এস এস সালেকুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি কায়সার রশিদ স্টাফ রিপোর্টার নাজমুল হাসান , বিশেষ প্রতিনিধি তানভীর হাওলাদার প্রমুখ। উক্ত ভার্চুয়াল মিটিং এ নিউজের মান উন্নয়ন, বেশি বেশি ফেসবুকে শেয়ার, প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত সহ বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হয়। সর্বশেষে নিউজ টাইম বিডি’কে আরো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য বিস্তারিত আলোচনা হয়। মিটিংয়ে নিউজ পোর্টালের ও নিউজের বিভিন্ন মান উন্নয়নের লক্ষ্যে আজকের মিটিংয়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হলঃ ১. নতুন প্রতিনিধি নিয়োগ প্রসঙ্গে। ২. ভালো মানের নিউজ করা প্রসঙ্গে। ৩. নিউজ লেখার মানোন্নয়ন প্রসঙ্গে। ৪. দ্বিতীয় ধাপের আইডি কার্ড তৈরি প্রসঙ্গে। ৪. কপি নিউজ প্রসঙ্গে। ৫. নিউজ এর ছবি তৈরি প্রসঙ্গে। ৬. পেইজ ফলোয়ার বাড়ানো প্রসঙ্গে. এছাড়াও জুনিয়র সাংবাদিকদের নিউজ তৈরি করার ক্ষেত্রে করণীয় কি এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।