ঢাকাFriday , 24 June 2022
  • অন্যান্য

চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক

Link Copied!

যশোর জেলার প্রতিনিধিঃ

চৌগাছা সংবাদদাতাঃ যশোরের চৌগাছা থেকে ১শ” পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাচিনুর রহমান (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। শুক্রবার (২৪ জুন) ভোর রাতে তাকে আটক করা হয়। আটক হাচিনুর চৌগাছা থানার সিংহঝুলি পূর্বপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। ডিবি জানায়, ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ১শ” পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩০ হাজার টাকা। এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেছেন জানান ডিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।