ঢাকাFriday , 24 June 2022
  • অন্যান্য

অভায় নগর উপজেলায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Link Copied!

 

যশোর জেলার প্রতিনিধিঃ

যশোর জেলার অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া বাজারের আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, যশোর জেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম হোসেন বিশ্বাস, সাধারন সম্পাদক শফি কামাল, নওয়াপাড়া পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মেহেদী ইসলাম রাজন, সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মোল্যা, মশিয়ার রহমান, হাফিজুর রহমান বিশ্বাস সহ প্রমুখ।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান। আলোচনা সভার শেষে দোয়ার মাধ্যমে শেষ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।