এস এস সালেকুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত আজ শুক্রবার সকাল আটটার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলার মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে পাঁচজনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিগণ হলেন মোঃ মকবুল হোসেন,সহঃ শিক্ষক,বেলগাপুর হাইস্কুল,নিয়ামতপুর, মোঃ দেলোয়ার হোসেন,সহঃশিক্ষক, পানিহারা উচ্চ বিদ্যালয়,নিয়ামতপুর, মোছাঃ জান্নাতুন খাতুন,সহঃশিক্ষক, গুজিশহর উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, মোছাঃ নুরজাহান বেগম,কড়িদহ হাইস্কুল,পোরশা, মোঃ লেলিন সরকার, সহঃশিক্ষক, রামকুড়া দাখিল মাদ্রাসা,নিয়ামতপুর, মোঃ সেলিম রেজা, সিএনজি চালক,নিয়ামতপুর। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁ শহরের দিকে আসছিল। ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।নওগাঁ সদর উপজেলার বাবলাতলায় যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে……. ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে।
