ঢাকাFriday , 24 June 2022
  • অন্যান্য

স্পীডব্রেকার এবং ফুটওভার ব্রিজের দাবিতে সামাজিক সংগঠনের স্মারকলিপি প্রদান।

Link Copied!

 

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটি, ঝিকরগাছার সেবা সংগঠন এবং বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ঝিকরগাছা উপজেলা মোড় হইতে হাসপাতাল মোড় এর মধ্যে সুবিধাজনক স্থানে দুইটি স্পীডব্রেকার এবং একটি ফুটওভার ব্রিজ অথবা একটি আন্ডারপাসের দাবীতে জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় তার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ঝিকরগাছা উপজেলার মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়কের পূর্ব দিকে একটি কামিল মাদ্রাসা, দুইটি হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল, একটি কলেজ ও হাসপাতাল অবস্থিত এবং রাস্তার পশ্চিম পাশে দুইটি প্রাইমারি স্কুল এবং উপজেলা পরিষদ অবস্থিত। এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন প্রায় ৫০০০ ছাত্র স্কুল শুরুর সময় একবার এবং ছুটির সময় একবার রাস্তা পারাপার হয় অর্থাৎ প্রায় ১০ হাজার ছাত্র প্রতিদিন রাস্তা পারাপার হয়। সেই সাথে উপজেলা পরিষদে এবং হাসপাতালের প্রচুর পরিমাণে দর্শনার্থী ও রোগী আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় এই রাস্তায় কোন স্পীডব্রেকার না থাকায় গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

এসময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, আগামী জুলাই মাসেই তাদের টিম স্পট পরিদর্শনে আসবেন এবং যতদ্রুত সম্ভব এখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক মাসুদুুজ্জামান মিঠু, কোর কমিটির সদস্য ডাঃ আব্দুল্লাহ, সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সহ সভাপতি আলীশাহ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য সঞ্জয় কুমার, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।