নাজমুল হক স্টাফ রিপোর্টার নওগাঁ:
সারা দেশ ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ ভাবে উদযাপন করেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ নিয়ামতপুরের ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ছাতড়া দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১.৩০টার সময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলটির ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করে।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অত্র ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর র্্যালী ও আনন্দ শোভাযাত্রা বের করে ছাতড়ার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা ও দোয়া করা হয়।
আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিশিরাজ চন্দ্র বর্মনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাতেম আলী দেওয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সোনার, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ছাত্রলীগ, মহিলা লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, যুবলীগসহ সকল পর্যায়ের নেতৃত্ব স্থানের নেতা কর্মী ও সমর্থকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল করে মিষ্টি মুখ করানো হয়।
