ঢাকাThursday , 23 June 2022
  • অন্যান্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার

নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। আজ বৃহস্পতিবার (২৩জুন) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন। তিনি রোগীদের সাথে কুশল বিনিময় করেন। ওষুধসহ সেবার কেমন তা নিয়ে দীর্ঘক্ষণ রোগীদের সাথে কথা বলেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছেন। সে লক্ষ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র নির্দেশনায় তিনি তার উপজেলায় কাজ করে চলেছেন বলে জানান তিনি। পরিদর্শন কালে কর্মরত সেবিকারা তার সাথে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।