স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় ৪’শ গ্রাম গাঁজাসহ রফিকউজ্জামান(৩৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। ২৭ এপ্রিল-২০২২ইং রোজ বুধবার রাতে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করে।আটককৃত ব্যক্তি চরমল্লিকপুর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে মোঃ রফিকউজ্জামান। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে ২৭শে এপ্রিল রাত ১০টার দিকে এসআই(নিঃ)সঞ্জীব ঘোষ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের সময় উক্ত গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে মোঃ রফিকউজ্জামান(৩৮)কে ৪’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে। নড়াইল জেলার লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন জানান, আসামির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
