যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি চট্রগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্য আসছে। এই বাসে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করার জন্য আনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নীচ থেকে ১০টি স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এ সময় স্বর্ণের কোন মালিক সনাক্ত করা সম্ভব হয়নি। স্বর্ণের ওজন ও মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
