ঢাকাThursday , 23 June 2022
  • অন্যান্য

নিয়ামতপুর সদরে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত।

Link Copied!

 

নাজমুল হক স্টাফ রিপোর্টার নওগাঁ:

বাংলাদেশের প্রাচীতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর সদরে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা শাখার আয়োজনে আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সহ-সভাপতি সরকার কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবেদ হোসেন মিলন সহ উপজেলা আওয়ামী লীগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কেক কেটে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।