ঢাকাThursday , 23 June 2022
  • অন্যান্য

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন আ.লীগ নেতা ভুট্টো

Link Copied!

 যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো কাভার্ডভ্যানের ধাক্কায় পৃষ্ঠ হয়ে মারা গেছেন। এ সময় ঘাতক কাভার্ডভ্যানটি স্থানীয়রা আটক করেছে। গতকাল বুধবার (২২ জুন) যশোর-খুলনা মহাসড়কে উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভুট্টো বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের মৃত আব্দুল বারিক সরদারের ছেলে ও বসুন্দিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের মৃত বারিক সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার সময় প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে প্রাণ কোম্পানির খুলনাগামী একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-অ- ১৩-১১২১) সঙ্গে যশোরগামী একটি মোটরসাইকেলের (যশোর-ল-১২-২৭৯৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান। পরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি ইউনিয়ন পরিষদের সামনের খাদে পড়ে যায়। জুলফিকার আলী ভূট্টো গোল্ডেন এন্টারপ্রাইজের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া জয়ন্তা গ্রামে মদিনা এন্টারপ্রাইজ নামে তার নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে সার ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করতেন। বিকেলে তিনি গোল্ডেন এন্টারপ্রাইজে অফিস করতে আসছিলেন। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।