ঢাকাThursday , 23 June 2022
  • অন্যান্য

যশোরে পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন আটক

Link Copied!

যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে পুলিশ আলাদা অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করেছে। উপশহর পুলিশ ক্যাম্পের এসআই এজাজুল হক জানিয়েছেন,গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ছোট শেখহাটি জামরুলতলা গ্রামের শান্তর মাঠ এলাকার বাড়ি থেকে শেফালী বেগম (৪৩) নামে এক নারীকে একশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় তার স্বামী হারুন অর রশিদ শেখ (৪৯) পালিয়ে যায়। এই ঘটনায় ওই দম্পতির নামে একটি মামলা হয়েছে। একই ক্যাম্পের এএসআই আরিফ হোসেন জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১২টার দিকে শহরতলীর বিরামপুর কালীতলা রাশেদের মুদি দোকানের পাশ থেকে ৪শ গ্রাম গাঁজাসহ সোহাগ হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। সোহাগ হোসেন বিরামপুর কালীতলা পশ্চিমপাড়ার সোহরাব হোসেনের ছেলে। সদর পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে বারান্দী মোল্লাপাড়া এলাকার অ্যাডভোকেট নুর ইসলামের বাড়ির পাশ থেকে ১০৫ গ্রাম গাঁজাসহ মফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। মফিজুর মোল্লাপাড়া আমতলা এলাকার মৃত ওমদে আলী মীরের ছেলে। তিনি মামুন পরিবহনের সুপারভাইজার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।