ঢাকাThursday , 23 June 2022
  • অন্যান্য

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি- যুবলীগ নেতা হাসান উদ্দিন জামাল!

Link Copied!

খান মাহাদী –

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। তার সাহসেই এই ধরনের সেতু তৈরি করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এই সেতু অনন্তঃকাল আওয়ামীলীগের উন্নয়নের নজির হয়ে থাকবে। বুধবার(২২ জুন) বিকেলে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মতিঝিল থানা ৯নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি হাসান উদ্দিন জামাল । হাসান উদ্দিন জামাল মন্তব্য করে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে একমাত্র তার পক্ষেই সব কিছু করা সম্ভব। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, “ষড়যন্ত্র যেটা হয়েছে, এটা সত্য। খুবই গভীর ষড়যন্ত্র। বিষয়টা এমন ছিল না যে, কাউকে শিক্ষা দেওয়ার জন্য এমন করছে। ষড়যন্ত্র ছিল বাংলাদেশে যেন এত বড় অবকাঠামো না হয়।” বিশ্ব ব্যাংকের অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে যুবনেতা হাসান উদ্দিন জামাল বলেন , “কনস্ট্রাকশন শুরু হওয়ার আগেই তারা (বিশ্বব্যাংক) বলছে কনসালটেন্সিতে দুর্নীতি হয়েছে। যেটা (কনসালটেন্ট) তখন নিয়োগই করা হয়নি। দুর্নীতি হয়েছে- এমনটাও অভিযোগ ছিল না তাদের। দুর্নীতি করার ইচ্ছা ছিল, এই ভিত্তিতে তারা অর্থায়ন বন্ধ করে।” “বঙ্গবন্ধু বলেছিলেন, ‘দাবায় রাখতে পারবা না।’ তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন একই সুরে বলেছিলেন, বন্ধ করতে পারবা না। বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন, প্রধানমন্ত্রীও একইভাবে বললেন, ‘আমরা অতিক্রম করবোই।’ সেই সাহস, তেজদীপ্ত ঘোষণাই আজকের পদ্মা সেতু।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।